সাধারণ জিজ্ঞাসা
সাধারণ প্রশ্নের উত্তর জানুন
অর্ডার ও পেমেন্ট
কীভাবে অর্ডার করব?
পণ্য দেখুন, পছন্দের পণ্য কার্টে যোগ করুন এবং চেকআউটে অর্ডার ও পেমেন্টের মাধ্যম দেখে নিন।
কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যায়?
রেডি-স্টক অর্ডারে ক্যাশ অন ডেলিভারি। আমদানি করা প্রি-অর্ডারের অগ্রিমের পরিমাণ ও পেমেন্টের মাধ্যম সাপোর্ট ফোনে জানিয়ে দেবে।
আমি কি অর্ডার বাতিল করতে পারি?
রেডি-স্টক অর্ডার বাতিলের অনুরোধ করতে ১ ঘণ্টার মধ্যে সাপোর্টে যোগাযোগ করুন। প্রি-অর্ডার নিশ্চিত করে পণ্য সংগ্রহ শুরু হলে মত পরিবর্তনের জন্য অগ্রিম ফেরতযোগ্য নয়। রিটার্ন ও রিফান্ড পাতায় প্রি-অর্ডারের শর্ত দেখুন; বিক্রেতার ভুল, ত্রুটি ও সরবরাহ না করার ক্ষেত্রে আপনার অধিকার বহাল থাকে।
ক্যাশ অন ডেলিভারি আছে কি?
হ্যাঁ, রেডি-স্টক অর্ডারে। আমদানি করা প্রি-অর্ডারে অগ্রিম লাগে, যা পণ্য সংগ্রহের আগে সাপোর্ট নিশ্চিত করে। অনুরোধ জমা দিতে পেমেন্ট লাগে না।
শিপিং ও ডেলিভারি
ডেলিভারিতে কত দিন লাগে?
রেডি-স্টক পণ্যের সম্ভাব্য ডেলিভারি ঢাকার ভেতরে ১–২ কর্মদিবস এবং ঢাকার বাইরে ৩–৫ কর্মদিবস। আমদানি করা প্রি-অর্ডার পণ্যের ডেলিভারির সম্ভাব্য সময় অগ্রিম নেওয়ার আগে আলাদাভাবে নিশ্চিত করা হয়।
ফ্রি ডেলিভারি আছে কি?
বর্তমানে ফ্রি ডেলিভারির অফার নেই। নিয়মিত ডেলিভারি চার্জ প্রযোজ্য।
কীভাবে অর্ডার ট্র্যাক করব?
ট্র্যাক অর্ডার পাতায় অর্ডার নম্বর ও ফোন নম্বর দিন।
ডেলিভারির সময় বাসায় না থাকলে কী হবে?
ডেলিভারির আগে কুরিয়ার আপনাকে ফোন করবে। সময় ঠিক করতে ফোন খোলা রাখুন।
রিটার্ন ও রিফান্ড
আপনাদের রিটার্ন পলিসি কী?
শর্ত পূরণ করা অব্যবহৃত পণ্য ট্যাগসহ ৭ দিনের মধ্যে ফেরত দেওয়া যায়। কোন পণ্য ফেরত দেওয়া যাবে না, তা রিটার্ন ও রিফান্ড পাতায় দেখুন।
কীভাবে পণ্য রিটার্ন করব?
অর্ডার নম্বরসহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনার ঠিকানা থেকে পাঠাও কুরিয়ারে পিকআপ বুক করব এবং পণ্য পেয়ে যাচাই করার পর রিফান্ড দেব।
কবে রিফান্ড পাব?
ফেরত পাওয়া যোগ্য পণ্য যাচাইয়ের পর ৭–১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া করা হয়।
পণ্য বদলানো যাবে কি?
শর্ত পূরণ করা রেডি-স্টক পণ্য ডেলিভারির ৭ দিনের মধ্যে একই পণ্যের অন্য সাইজ বা রঙে বদলানো যায়। অন্তর্বাসসহ কিছু পণ্য এই সুবিধার বাইরে এবং প্রি-অর্ডারের আলাদা শর্ত রয়েছে। অর্ডারের আগে রিটার্ন ও রিফান্ড নীতি দেখুন।
পণ্য
আপনাদের পণ্য কি আসল?
জানা থাকলে প্রতিটি পণ্যের পাতায় ব্র্যান্ড, কাপড় ও উৎপত্তির তথ্য দেওয়া থাকে। অর্ডারের আগে কোনো তথ্য নিশ্চিত করতে চাইলে সাপোর্টে জিজ্ঞাসা করুন।
কীভাবে আমার সাইজ জানব?
বিস্তারিত মাপের জন্য আমাদের সাইজ গাইড দেখুন।
স্টক শেষ হওয়া পণ্য কি আবার আসে?
কিছু পণ্য আবার স্টকে আসে। স্টক শেষ হওয়া পণ্যের পাতায় “পুনরায় স্টকের অনুরোধ করুন” চাপুন, স্টকে এলে জানানো হবে।
সরাসরি পণ্য দেখা যাবে কি?
না, আমরা শুধু অনলাইনে বিক্রি করি।
আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাননি?
Facebook-এ মেসেজ দিন অথবা support@alaynbd.com-এ ইমেইল করুন।
সহায়তার জন্য যোগাযোগ করুন

